• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কাহারোলে মোটর সাইকেলসহ চোর আটক

DSCF0057 copyকাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: কাহারোলে মোটর সাইকেল চুরির সময় জনতা চোরকে আটক করে পুলিশের নিকট সোর্পদ করেছেন। সূত্র মতে, দিনাজপুরের কাহারোল উপজেলার ২নং রসুলপুর ইউনিয়নের রসুলপুর গ্রামে মোঃ তৌফিকুল ইসলাম তার শ্বশুর আব্দুর রহিমের বাড়িতে শুক্রবার দুপুরে মোটর সাইকেল নিয়ে দাওয়াত খেতে আসে। মোটর সাইকেলটি তার শ্বশুর বাড়ির উঠানে রেখে বাড়ির ভিতরে যায়। দাওয়াত খেয়ে বের হয়ে দেখে মোটর সাইকেলটি নাই। আশপাশের লোকজনকে জিজ্ঞাসা করলে তারা বলে একজন মোটর সাইকেলটি নিয়ে চলে গেল। হিরো হুন্ডা স্পেলেন্ডার ১০০ সিসি মোটর সাইকেলটি বাড়ির বাহিরে রাখলে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার নিশ্চিন্তপুর শাহাপাড়া গ্রামের মৃতঃ সাফায়েতুল্লার পুত্র মেহেদি বাবু (২২) মোটর সাইকেলটি চুরি করে নিয়ে যাওয়ার সময় পিছন দিকে থেকে লোকজন ধাওয়া করলে উপজেলার কামোর নামক স্থানে মোটর সাইকেলটি নিয়ন্ত্রন হারিয়ে ফেললে মেহেদি বাবু পাশ্ববর্তী পুকুরে পড়ে গেলে লোকজন আটক করে পুলিশের নিকট সোর্পদ করেছেন। এ ব্যাপারে কাহারোল থানায় ৩৭৯/৪১১ ধারামতে একটি মামলা দায়ের করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ