• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

গোবিন্দগঞ্জে মামলা করায় বাদীর মেয়েকে অপহরণ

Opohoronগোবিন্দগঞ্জ প্রতিনিধি: বাড়ীঘর ভাংচুর ও লুটতরাজের ঘটনায় মামলা করায়   বাদীর মেয়ে অপহরণ হয়েছে।  মামলার প্রভাবশালী আসামীরা এতেও ক্ষান্ত হয়নি শেষ পর্যন্ত বসত বাড়ী থেকেও তাকে উচ্ছেদ করার অভিযোগ পাওয়া গেছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের হরিনাথ পুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ওই গ্রামের মৃত আব্দুল কদ্দুছের মেয়ে মৌসুমীর সঙ্গে একই গ্রামের নূরুল ইসলাম সরকারের ছেলে জুয়েলের বিয়ে রেজিষ্ট্রি হয়।কিন্তু এ বিয়ে মৌসুমীর চাচা কাইয়ুম মেনে নেয়নি।এ নিয়ে মৌসুমীর বিধবামা আকিমা সঙ্গে কাইয়ুমের দীর্ঘদিন থেকে দ্বন্দ চলে আসছিল। এক পর্যায়ে কাইয়ুমের নেতৃত্বে ৮/১০ জনের সংঘ বদ্ধ স্বশস্ত্র  যুবকের দল তার বাড়ীতে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর লুটতরাজ করে। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানার একটি মামলা হয়।
মামলার তদন্তকারি কর্মকর্তা এস আই ইজার উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,আমি মামলার অভিযোগপত্র আদালতে দাখিল করে অন্যত্রে বদলী হয়েছি। আকিমা বেওয়া জানান, এ ঘটনার জের ধরে ২০ নভেম্বর /১৩ ইং তারিখে তার মেয়ে মৌসুমী অপহরণের শিকার হয়। অপহ্নত মেয়ের সন্ধানে বের হওয়ার সুযোগে আসামীরা তার বসত বাড়ী  দখল করে নেয়। আসামীরা প্রভাবশালী হওয়ায় তাঁর মেয়ে অপহরণ মামলা পুলিশ নেয়নি বলেও তিনি জানান। মেয়ে অপহরণের বিচার চেয়ে আকিমা বেওয়া গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মামলা দেন ( যার সি আর নং ৪০৯/১৩)। বিচারক ব্যবস্থা নেয়ার জন্য মামলার নথিপত্র  গোবিন্দগঞ্জ থানা ওসির কাছে পাঠান। এর পর অর্ধ বছর পেরিয়ে গেলেও মামলার কোন অগ্রগতি হয়নি।
আপর দিকে, মাসের পর মাস গত হলেও মৌসুমী উদ্ধার হচ্ছেনা। সে বেঁচে, আছে,  না মারা গেছে- এ  চিন্তায় অসুস্থ্য হয়ে পড়েছেন তার বিধবা মা আকিমা বেওয়া।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ