• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

১৯ দল এখন ২০ দল

BNPঢাকা: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার হাতে ফুল দিয়ে ১৯ দলীয় জোটে আনুষ্ঠানিকভাবে যোগদান করলো বাংলাদেশ সাম্যবাদী দল।

এর ফলে বিএনপি নেতৃত্বাধীন ১৯ দলীয় জোট এখন ২০ দলীয় জোটে রুপান্তরীত হলো।

শনিবার রাতে দিকে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ যোগদান অনুষ্ঠিত হয়।

এ সময় বাংলাদেশ সাম্যবাদী দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড সাঈদ আহমেদ, পলিট ব্যুরোর সদস্য কমরেড আরিফুল হক সুমন এবং কমরেড হানিফুল কবিরের নেতৃত্বে প্রায় শতাধিক সাম্যবাদী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আর বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ প্রমুখ।

এ ছাড়া ১৯ দলীয় জোটের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন বিজেপি’র চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বাংলাদেশ খেলাফত মজলিশের চেয়ারম্যান অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ ইসহাক, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইব্রাহিম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা.মোস্তাফিজুর রহমান ইরানসহ জোটের শীর্ষ নেতৃবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ