• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

রাজধানীতে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত

Bondukঢাকা: রাজধানীর মতিঝিল টিঅ্যান্ডটি স্কুল অ্যান্ড কলেজের সামনে গোয়েন্দা পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ দুই ছিনতাইকারী নিহত হয়েছেন। এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।
রোববার দিবাগত রাত পৌনে ৩টার দিকে এ ঘটনা ঘটে। প্রাথমিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। তবে, তাদের বয়স আনুমানিক ৩০-৩৫ বছর।
মতিঝিল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) আবু তাহের ভূঁইয়া জানান, রাত পৌনে ৩টার দিকে মতিঝিল টিঅ্যান্ডটি স্কুল অ্যান্ড কলেজের সামনে পুলিশের সাথে ছিনতাইকারীদের গুলি বিনিময় হয়। এ সময় দুই ছিনতাইকারী গুলিবিদ্ধ হয়। তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতদের লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে বলে জানান এসআই।
অপরদিকে গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গুলি বিনিময়ের ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ