• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নাগেশ্বরীতে বিএনপি নেতার বিরুদ্ধে গাছ কাটার অভিযোগ

Nageswari Tree Photo 28.06.2014নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: নাগেশ্বরীতে বিএনপি নেতার বিরুদ্ধে দিনে দুপুরে জেলা পরিষদ রাস্তার ৪টি ইউক্যালিপ্টাস গাছ কাটার অভিযোগ পাওয়া গেছে।
জানা গেছে, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও সাবেক নেওয়াশী ইউপি চেয়ারম্যান এন্তাজ আলী শনিবার ভোর থেকে সকাল ৮ টা পর্যন্ত কাছারী পয়রাডাঙ্গা-ফকিরের হাট রাস্তার নেওয়াশী ইউনিয়ন অংশের বিভিন্ন স্থান থেকে প্রায় ২ লক্ষ টাকা মুল্যমানের ৪ টি বৃহৎ আকারের ইউক্যালিপ্টাস গাছ কেটে দ্রুত সরিয়ে ফেলে। সরেজমিনে কাটা গাছগুলোর হদিস পাওয়া না গেলেও প্রমান নিশ্চিহ্ন করতে গাছের মুল ও শেকড় তুলে ফেলা হচ্ছে। এন্তাজ আলী বলেন একটি শিক্ষা প্রতিষ্ঠানে দান করতে উপজেলা চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও বন কর্মকর্তাকে জানিয়ে তিনি এ গাছগুলো কেটেছেন। উপজেলা বন কর্মকর্তা সাদিকুর রহমান শাহিন গাছ কাটার অনুমতি দেয়ার কথা অস্বীকার করে বলেন তিনি এ ব্যাপারে কিছুই জানেন না। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হায়াৎ মো: রহমতুল্লাহ বলেন বিষয়টি জানার পর তিনি নেওয়াশী ইউপি সচিবকে গাছগুলো জব্দ করে রিপোর্ট দিতে বলেছি। রিপোর্ট পেলে মামলা দায়ের করা হবে। নেওয়াশী ইউপি সচিব সাজেদুল ইসলাম বলেন তিনি বাইরে থাকায় ইউপি মেম্বার আবুল হোসেনকে দায়িত্ব দিলে তিনি জানান গাছগুলো একটি ছ’মিলে ফারাই করা হচ্ছে। নেওয়াশী ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেনকে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ