• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পার্তবীপুরের ত্রাস বাংকার সুলতান আটক

Arrestদিনাজপুর প্রতিনিধি: পার্বতীপুরের বাংকার সুলতার গ্রেফতার হওয়ার পর যোশাই সৈয়দপুর হাজীপাড়াসহ আশেপাশে এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাইসহ সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ হয়ে গেছে। স্বস্তি পেয়েছেন এলাকাবাসি। অন্যদিকে বাংকার সুলতানকে মুক্ত করতে এলাকার একটি প্রভাবশালী মহল দৌড়ঝাপ শুরু করেছে। তার নামে চিরিরবন্দর থানায় একাধিক মামলা রয়েছে।
পুলিশ ও এলাকাবাসি জানায়, গত ৩১ মে পার্বতীপুর উপজেলার সৈয়দপুর হাজীপাড়ার মৃত আলীম উদ্দিনের ছেলে বাংকার সুলতানকে তার নিজ বাড়ী হতে গ্রেফতার করে পার্বতীপুুর মডেল থানা পুলিশ। সে আত্মরক্ষার জন্য নিজ ঘরে মাটির গর্ত করে বংকারের মধ্যে লুকিয়ে ছিল। আর সেই বাংকার থেকেই পুলিশি তাকে আটক করে।
এদিকে বাংকার সুলতান যাদের পক্ষে সন্ত্রাসী কর্মকান্ড চালাতো তারা পড়েছেন বিপাকে। যদি কোন মতে তাদের নাম ও সন্ত্রাসী কর্মকান্ডের মদদদাতা হিসাবে তাদের নাম বেড়িয়ে আসে। একাধিক মামলার আসামী ও চিরিরবন্দরের বলাই বাজারে ঘটে যাওয়া সাম্পদায়িক দাঙ্গায় লুটপাটের নথিভূক্ত এই বাংকার সুলতান এক সময় এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। সন্ত্রাসী বাংকার সুলতান আত্মরক্ষার জন্য নিজের বাড়িতে মাটির নিচে শক্ত বাংকার তৈরি করে সেখানে লুকিয়ে থাকতো। আর যাতায়াত করতে হত মাটির নিচের সুরঙ্গপথে। তাকে মুক্ত করতে একটি মহল দৌড়ঝাপ শুরু করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ