• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

পার্বতীপুরে দু’টি বিদেশী পিস্তলসহ দুই যুবক গ্রেফতার

PIC- -06সিসিনিউজ: পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনি এলাকায় পুলিশ দু’টি বিদেশী পিস্তল ও গুলিসহ দুই যুবককে গ্রেফতার করেছে। পুলিশের সাথে গ্রেফতাকৃত যুবকদের সাথে ধস্তাধস্তির একপর্যায় লোকমান নামের এক পথচারী গুলি বিদ্ধ হয়।
জানা যায়, আজ রবিবার বিকেল ৫টায় দিকে খনির গেটের সামনে রাস্তায় আলাপচারিতায় দু’যুবককে সন্দেহ করে পার্বতীপুরে বড়পুকুরিয়া কয়লা খনি তদন্ত কেন্দ্রের পুলিশ। পরে পুলিশ তাদের পরিচয় জানতে চাইলে যুবকদ্বয় নিজেদের পুলিশের লোক বলে পরিচয় দেয়। পুলিশ তাদের পরিচয়পত্র দেখানোর কথা বললে যুবকদ্বয় পালানোর চেষ্টা করে। এসময় পুলিশের সাথে যুবকদের সাথে ধস্তাধস্তির একপর্যায় তারা পুলিশকে লক্ষ্য করে গুলি করলে হামিদপুর ইউপির ইসবপুর গ্রামের লোকমান গুলি বিদ্ধ হয়। ঘটনাটি বাজারে লোকজন আঁচ করতে পেয়ে তারা ছুটে এসে যুবকদের আটক করে। এরা হলেন, পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার সবুজপাড়া গ্রামের মহসিন আলীর পুত্র মোমিনুল ইসলাম (৩০) এবং একই উপজেলার বানিয়াপাড়া গ্রামের নছির উদ্দিনের পুত্র ফারুক হোসেন (২৫)।

পুলিশ জানায়, বিদেশী পিস্তল দু’টির মধ্যে একটিতে ম্যাগজিন নাই। অপর পিস্তলে থাকা ম্যাগজিনে এক রাউন্ড তাজা গুলি ও একটি গুলির খোসাসহ তাদের দু’জনকে গ্রেফতার করে। তারা ডায়াং মোটর সাইকেলযোগে ফুলবাড়ী থেকে পার্বতীপুর হয়ে দেবীগঞ্জ যাচ্ছিল। আশংকাজনক অবস্থায় গুলিবিদ্ধ লোকমানকে দিমেক হাসপাতালে ভর্তি করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ