• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

তরুণীকে রাতভর ধর্ষণ, সেনাসদস্য গ্রেপ্তার

Dorson-107সিসিনিউজ: ফেনীতে তরুণীকে রাতভর ধর্ষণের ঘটনায় রবিবার বিকালে আমির হোসেন (২৫) নামের এক সেনাসদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ওই তরুণী বাদী হয়ে ফেনী মডেল থানায় মামলা দায়ের করেছেন।
পুলিশ ও নির্যাতিতার পরিবার সূত্র জানায়, সোনাগাজী উপজেলার সোনাপুরের তাজুল ইসলামের ছেলে আমির হোসেন তার এলাকার এক তরুণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। শনিবার বিকালে তাকে বিয়ের প্রলোভন দিয়ে ফেনী শহরে নিয়ে আসে। সে ওই তরুনীকে নিয়ে ট্রাংক রোডের প্রবাসী বোডিং এ (কক্ষ-১১১) অবস্থান নিয়ে তাকে রাতভর ধর্ষণ করে। এদিকে খোঁজাখুঁজি করেও মেয়েকে না পেয়ে তরুণীর পিতা জিয়াউল হক ফেনী মডেল থানাকে অবহিত করে। পুলিশ অভিযান চালিয়ে ওই বোডিং থেকে তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। গ্রেপ্তারকৃত সেনাসদস্য আমির হোসেন ঘাটাইল-১৩ বেঙ্গল রেজিমেন্টে কর্মরত রয়েছেন। তিনি সোনাগাজী উপজেলার সোনাপুর গ্রামের তাজুল ইসলামের ছেলে।
ফেনী শহর ফাঁড়ির ইনর্চাজ এসআই কামাল হোসেন ধর্ষণের সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় সেনাসদস্যকে গ্রেপ্তার দেখানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ