• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বীরগঞ্জে ৬০ কেজি ওজনের কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

Dinajpurদিনাজপুর: বীরগঞ্জে বিজিবি-পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে।

রোববার রাতে এ মূর্তি উদ্ধার করা হয়।

উপজেলার নিজপাড়া ইউনিয়নের কল্যাণী সৈয়দপুর গ্রামের মৃত মকছেদ আলীর ছেলে শাজাহান আলীর বাড়িতে অভিযান চালিয়ে গোলা ঘরের ধানের বস্তা থেকে ৬০ কেজি ওজনের ৩৮ ইঞ্চি লম্বা এবং ২০ ইঞ্চি প্রস্থ একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে।
বিজিবি নায়েক সুবেদার আকতার হোসেন বাদী হয়ে শাজাহানকে আসামি করে বীরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছে।

বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু জাফর, কমান্ডিং অফিসার লে.কর্নেল খালিদ হাসানের নেতৃত্বে বর্ডার গার্ড বাংলাদেশ, বীরগঞ্জ থানার এসআই সুশান্ত কুমার সরকারের নেতৃত্বে একদল পুলিশ অভিযানে অংশগ্রহণ করে।

বীরগঞ্জ থানার এসআই সুশান্ত কুমার সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার মূল হোতা শাজাহানকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ