সিসিনিউজ: জাকাত ফাউন্ডেশন অব আমেরিকা বাংলাদেশ কান্ট্রি অফিসের উদ্যোগে দিনাজপুরে দরিদ্র পরিবারের মধ্যে ৫০টি বাছুরসহ গাভী বিতরণ করা হয়েছে।
রোববারে জেলার বিরল উপজেলার ২নং ফরক্কাবাদ মেধা কান্দর গ্রামে এ গাভী বিতরণ করা হয়।
জাকাত ফাউন্ডেশন রমজানে দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে ফুড প্যাকেজ, ইফতার বিতরণ, ঈদের পোশাক প্রদান ছাড়াও সমাজের গরীব-অসহায় পরিবারগুলো আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী করার জন্য দিনাজপুরের ৫০টি পরিবারকে বাছুরসহ গাভী দেয়ার কর্মসূচি গ্রহণ করে। যেসব কৃষক পরিবার দ্রব্যমূল্যে ঊর্ধ্বগতির কারণে পরিবারের খরচ নির্বাহে হিমশিম খাচ্ছে তাদের স্বাবলম্বী করার জন্য এই উদ্যোগ গ্রহণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাকাত ফাউন্ডেশনের কান্ট্রি ডিরেক্টর নাহিদ সুলতানা, বিরল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ইসলামসহ এলাকার বিভিন্ন স্তরের ব্যক্তিরা। রমজান উপলক্ষে দরিদ্র পরিবারের মধ্যে গাভী দেয়ার আয়োজন এলাকার সব মহলে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। সূত্র: বাংলামেইল



