নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমারে পাম্পে তেল কম দেওয়ায় বিক্ষুদ্ধ এলাকাবাসী ও গ্রাহকরা ফিলিং ষ্টেশন ঘেরাও করে তেল বিক্রি বন্ধ করে দেয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়স্ত্রনে আনে। ঘটনাটি ঘটে আজ সোমবার দুপুরে নীলফামারী ডোমার সড়কের ধরনীগঞ্জ হংসরাজ এলাকায় লোকনাথ ফিলিং ষ্টেশনে।
জানা যায়, ডোমার-নীলফামারী সড়কের ধরনীগঞ্জ হংসরাজ এলাকায় লোকনাথ ফিলিং ষ্টেশন থেকে রওশন হাবীব, রশিদুল ইসলাম ও স্বপন তেল নেয়। তেল কম দিয়েছে এমন সন্দেহ থেকে তারা ক্রয়কৃত তেল ওজন করলে প্রতি লিটাওে ২০০ মিলিলিটার করে তেল কম পাওয়া যায়।
ঘটনাটি জানাজানি হলে এলাকাবাসী ওই পেট্রল পাম্পটি ঘেরাও করে রাখে এবং তেল কম দেওয়ায় কতৃপক্ষের শাস্তির দাবী জানান। অবস্থার অবনতি ঘটলে ডোমার থানায় খবর দেওয়া হলে পুলিশ বিক্ষুদ্ধ জনতাকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ঘটনায় পাম্প কতৃপক্ষের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তাদেও কাউকে পাওয়া যায় নি।