• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শিশুকন্যা হত্যার দায়ে বাবা-মায়ের যাবজ্জীবন

Adalotবরিশাল : বন্যা নামে ২৯ দিনের শিশুকন্যাকে হত্যার দায়ে বাবা ও মাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন বরিশালের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত।
সোমবার আসামিদের অনুপস্থিতিতে বিচারক মো. মতিয়ার রহমান এ রায় দেন। আসামিরা হলেন,  জেলার গৌরনদী উপজেলার অধনা গ্রামের শুখরঞ্জন মিস্ত্রী ও তার স্ত্রী আরতি রানী।
সূত্র জানায়, ২০১০ সালের ৪ জুন আরতি রানী তাদের শিশুসন্তানকে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ তোলেন। এ ঘটনায় স্থানীয়দের সন্দেহ হলে তারা থানায় খবর দেন। পরে পুলিশ শুখরঞ্জন মিস্ত্রীর বাড়িতে গিয়ে তল্লাশি চালিয়ে টয়লেটের ট্যাংকের ভেতর থেকে শিশুটির মৃতদেহ উদ্ধার করে।
এ ঘটনায় একই দিনে গৌরনদী থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) শাহজালাল খলিফা বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। অবশেষে ১৪ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় সোমবার আদালত এ রায় দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ