সিসিনিউজ: সৈয়দপুর-রংপুর মহাসড়কের চিকলি বাজারের সন্নিকটে মাজারের পাড় নামক স্থান থেকে মধ্য বয়সী পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে পথচারীরা মহাসড়কের ওপরে ক্ষতবিক্ষত লাশ দেখে পুলিশকে খবর দেয়। পরে তারাগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, লাশের ওপর দিয়ে কোন যানবাহন চলে যাওয়ায় বিকৃত হয়ে গেছে লাশটি। শুধুমাত্র একটি হাত অক্ষত রয়েছে। তা দেখে এটা মধ্য বয়সী পুরুষের বলে ধারণা করা হচ্ছে। পরণের পোশাক ছিন্ন ভিন্ন ও রক্তাক্ত হওয়ায় তা কি পোষাক বোঝা যাচ্ছে না।