• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

২০ রমজানের মধ্যে বেতন চায় গার্মেন্টস শ্রমিকরা

garmentsঢাকা: ২০ রমজানের মধ্যে শ্রমিকদের জুলাই মাসের বেতনসহ বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানিয়েছে জাগো বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।

মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানবন্ধনে বক্তারা বলেন, ‘ঈদ এলেই বেতন-বোনাস প্রদান নিয়ে গার্মেন্টস মালিকরা তালবাহানা করে। এতে কারখানায় শ্রমিক অসন্তোষ দেখা দিলে পুলিশ দিয়ে মাস্তান দিয়ে হুমকি প্রদান ও হয়রানি করা হয়।’

এসময় সংগঠনটি সিটিএল গার্মেন্টসসহ বন্ধ পোশাক কারখানা খুলে দেয়ার দাবি জানায়।

সংগঠনের সভাপতি মো. বাহারানে সুলতান বাহার বলেন, ‘শ্রমিকদের ভুখা রেখে এই শিল্পের সফল উৎপাদন সম্ভব না। তাই শ্রমিকদের বেতন ২০ রমজানের মধ্যে পরিশোধ করতে হবে। অনতিবিলম্বে বন্ধ কারখানা চালু করে কাজের পরিবেশ তৈরি করতে হবে। বিনা নোটিশে শ্রমিকদের ছাঁটাই করা যাবে না।’

তিনি বলেন, ‘একদিকে সরকার গার্মেন্টস সেক্টরের শ্রমের পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে। অন্যদিকে গার্মেন্টস মালিকরা কারখানা বন্ধ করে দিয়ে শ্রমিকের পেটে লাথি মারছে।’

তিনি আরও বলেন, ‘গার্মেন্টস শিল্পে জিএসপি সুবিধা নিয়ে দেশি-বিদেশি ষড়যন্ত্র চলছে। জিএসপি সুবিধা পুনরায় বহালের সকল পথ সহজ করতে হবে।’

মানববন্ধনে আরও বক্তব্য দেন- বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতা এম আশরাফ সরকার, গার্মেন্টস শ্রমিক নেতা আলমগীর রনি, মাহতাব উদ্দিন শহিদ ও জান্নাত ফাতেমা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ