• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

প্রথমবারের মতো…

Suruti hasanবিনোদন ডেস্ক: প্রভুদেবার ‘রামায়া বাসতাভিয়া’ ছবির মাধ্যমে দুর্দান্ত অভিনয়-পারফরমেন্স দেখিয়ে বলিউডে নিজের সম্ভাবনার কথা জানান দিয়েছিলেন কমল হাসান কন্যা শ্রুতি হাসান। বলতে গেলে এ ছবিটি তার ভাগ্যও বদলে দিয়েছে। দক্ষিণ ভারতের ছবির অভিনেত্রী হলেও এখন বলিউডে নিয়মিত হয়েছেন তিনি। থাকছেন মুম্বইতে। হাতে রয়েছে বেশ কয়েকটি ছবির কাজ। এদিকে বর্তমানে ‘গাব্বর’ ছবির কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন শ্রুতি হাসান। ক্রিশ-এর পরিচালনায় ও সঞ্জয় লীলা বানসালির প্রযোজনায় এ ছবিটিতে শ্রুতি প্রথমবারের মতো অভিনয় করছেন অক্ষয় কুমারের বিপরীতে। এর মাধ্যমে শ্রুতির স্বপ্ন পূরণ হতে চলেছে। কারণ, বলিউডের মধ্যে আমির খান ও অক্ষয় কুমার হলেন তার প্রিয় অভিনেতা। এ কারণেই বিগ বাজেটের এ ছবির কাজ নিজের শতভাগ দিয়েই করার চেষ্টা করছেন তিনি। শিডিউলের ক্ষেত্রেও খুব সিরিয়াস শ্রুতি। একেবারে শুটিং শুরুর আগেই তিনি হাজির হয়ে যাচ্ছেন স্পটে। নতুন খবর হচ্ছে, এ ছবিতে অক্ষয়ের সঙ্গে বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্যে ক্যামেরাবন্দি হবেন শ্রুতি। থাকবে চুমোদৃশ্যও। এই প্রথমবারের মতো বলিউডের কোন ছবিতে এতোটা ঘনিষ্ঠ দৃশ্যে কাজ করছেন তিনি। পুরো ছবিতেই আবেদনময়ী দেখা যাবে শ্রুতিকে। এ ছবিতে অভিনয় করার বিষয়টি নিয়ে বেশ আনন্দিত শ্রুতি। এ বিষয়ে তিনি বলেন, ‘গাব্বর’ অসাধারণ কাহিনীর ছবি। এটি প্রযোজনা করছেন আমার গুরুতুল্য সঞ্জয় লীলা বানসালী স্যার। আর এখানে অক্ষয় জি’র সঙ্গে কাজ করছি আমি। তিনি আমার অনেক প্রিয় একজন অভিনেতা। এখানে আমার চরিত্রটিও অনেক চ্যালেঞ্জিং। সব মিলিয়ে এ ছবিতে অনেক কিছু একসঙ্গে পাচ্ছি। তবে এবার কিন্তু হট শ্রুতিকেই দর্শক এখানে আবিষ্কার করতে পারবেন। অভিনেত্রী হিসেবে প্রমাণেরও জায়গা রয়েছে। তাই আমি ছবিটি নিয়ে অনেক আনন্দিত, সিরিয়াস ও আশাবাদী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ