• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

জিহাদের ডাক দিলেন আইসিস নেতা

the-Islamic-Stateআন্তর্জাতিক ডেস্ক: ইসলামি স্টেটের নেতা আবু বকর আল বাগদাদি বিশ্বের মুসলমানদের একটি ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠায় জিহাদে যাওয়ার ডাক দিয়েছেন। মঙ্গলবার ইন্টারনেটে প্রকাশিত এক অডিওবার্তায় তিনি মুসলিম সম্প্রদায়ের প্রতি ইরাক ও সিরিয়ায় সফর করে একটি ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠায় সহযোগিতা করারও আহ্বান জানিয়েছেন।

এদিকে মঙ্গলবার সুন্নি ও কুর্দি সদস্যদের অসহযোগিতার মুখে কোনো রকম সিদ্ধান্ত গ্রহণ ছাড়াই শেষ হয়েছে ইরাক পার্লামেন্টের প্রথম অধিবেশন।

ইসলামিক স্টেট অব ইরাক এন্ড লেভান্ত (আএসআইএল) নেতা বাগদাদি বিশ্বের সকল মুসলমান বিশেষ করে বিচারক, চিকিৎসক, প্রকৌশলী, সেনা এবং প্রশাসনিক কাজে দক্ষদের অস্ত্র হাতে খিলাফতের পতাকাতলে সমবেত হওয়ার ডাক দেন। এর আগে তিনি ইরাকের দিয়ালা থেকে সিরিয়ার মরক্কো নিয়ে একটি ‘খিলাফত’ প্রতিষ্ঠার ঘোষণা করেছিলেন। চলতি সপ্তাহের গোড়ার দিকে প্রচারিত ওই অডিওতে আবু বকর আল বাগদাদিকে মুসলিম বিশ্বের নেতা ঘোষণা করেছিল আসআইএল।

মঙ্গলবারের ওই অডিও বার্তায় বাগদাদি মুসলমানদের উদ্দেশ্য করে বলেন,‘ও মুসলমানরা, তোমরা তোমাদের রাষ্ট্রের দিকে আস। হ্যা, এটা তো তোমাদেরই রাষ্ট্র। কারণ সিরিয়া কেবল সিরীয়দের নয়, ইরাক নয় কেবল ইরাকীদের। তোমাদের মধ্যে যারা সক্ষম, তারা এই ইসলামি রাষ্ট্রে হিজরত কর। কেননা ইসলামি রাষ্ট্রে হিজরত করা ফরজ।’

তিনি মুসলমানদের জিহাদে(ধর্মযুদ্ধ) অংশ নেয়ার ডাক দিয়ে বলেন,‘রমজান মাসে জিহাদ করা উত্তম। তাই এই সুযোগ কাজে লাগিয়ে জিহাদের পথে অগ্রসর হও।’

তিনি ১৯ মিনিটের ওই ভিডিও বার্তায় যেসব দেশে মুসলমানদের নির্যাতন করা হয় সেসব দেশের তালিকা তুলে ধরেন। এদের মধ্যে সেন্ট্রাল আফ্রিকান রিপালিক থেকে শুরু করে মিয়ানমারের নামও রয়েছে। তিনি এসব দেশের বিরুদ্ধে প্রতিশোধ গ্রহণেরও শপথ ব্যক্ত করে বলেন,‘আল্লাহর নামে শপথ নিয়ে বলছি, এক মুহূর্তের জন্য হলেও আমরা এর প্রতিশোধ নেব।’

মঙ্গলবার ইসলামি স্টেট যখন এ বিবৃতি প্রকাশ করছে তখন বিশৃঙ্খল পরিবেশের কারণে ইরাক পার্লামেন্টর প্রথম অধিবেশন এক সপ্তাহের জন্য মুলতবী ঘোষণা করা হয়। ফলে ইরাকের পতন ঠেকাতে আশু কোনো ঐক্য সরকার গঠনের আশা ভঙ্গ হয়েছে।

সুন্নি এবং কুর্দি পার্লামেন্ট সদস্যদের অসহযোগিতার মুখে মঙ্গলবার পার্লামেন্টের স্পিকার নির্বাচন করাও সম্ভব হয়নি। ইরাকে সুন্নি বিদ্রোহীদের অগ্রযাত্রা ঠেকাতে যুক্তরাষ্ট্র, জাতিসংঘ, ইরান এবং ইরাকের সর্বোচ্চ ধর্মীয় নেতা সিসতানিও নতুন একজন প্রধানমন্ত্রী এবং সবার অংশগ্রহণে ব্যাপক ভিত্তিক সরকার গঠনের তাগাদা দিয়েছিলেন।

কিন্তু শিয়ারা মালিকির জায়গায় নতুন প্রধানমন্ত্রীর নাম প্রস্তাব করতে ব্যর্থ হওয়ায় সুন্নি ও কুর্দি এমপি’রা বিরতির পর পার্লামেন্টে ফিরতে অস্বীকৃতি জানান। এক তৃতীয়াংশের কম এমপি বিরতির পর পার্লামেন্টে ফিরে আসলেও সুন্নি পার্টিগুলো জানায়, শিয়ারা নতুন একজন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা না করা পর্যন্ত তারা স্পিকার পদে কোনো প্রার্থী দেবেন না। কুর্দিরাও প্রেসিডেন্ট পদে কোনো প্রার্থীর নাম ঘোষণা করতে অস্বীকৃতি জানায়। ফলে মুলতবি হয়ে যায় পার্লামেন্টের প্রথম অধিবেশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ