খেলাধুলা ডেস্ক: সুইজারল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠলেও আর্জেন্টিনার খেলায় খুশি নন প্রাক্তন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা ৷ তিনি নীল-সাদা দলের খেলার সমালোচনা করেছেন। ম্যারাডোনা মনে করছেন দলকে অনপ্রাণিত করতে পারছেন না কোচ সাবেলা ৷ দলের আক্রমণ ভাগ নিয়েও সবর তিনি। আক্রমণে লিও মেসি একা হয়ে পড়েছেন তাতেই বিরক্ত প্রাক্তন সুপারস্টার ৷
ম্যারাডোনা বলেছেন, ‘আমি মনে করি না আমরা খুব ভালো শুরু করেছি ৷ মেসি আক্রমণে একা হয়ে পড়েছে ৷ আর্জেন্টিনার মাঝমাঠ ঠিকমতো কাজ করছে না ৷ মেসি যদি এভাবে না খেলতে পারেন তাহলে পরের রাউন্ডে আমরা সমস্যায় পড়ব ৷’
বেলজিয়াম ম্যাচ প্রসঙ্গে ম্যারাডোনা বলেছেন, ‘আর্জেন্টিনা চল্লিশ শতাংশ ফুটবল খেলছে ৷ এরপর বেলজিয়ামের বিরুদ্ধে পরের ম্যাচ খেলব আমরা ৷ এখনও যদি দলের ঘুম না ভাঙে তাহেল কিন্তু সমস্যায় পড়ব আমরা ৷