সিসিনিউজ: নীলফামারীতে পরিবারের সদস্যরা বিয়ে না দেয়ায় বাবা মায়ের উপর অভিমান করে বিষপানে এক যুবক আত্বহত্যা করেছে। নিহতের নাম নুরন্নবী (১৯)। সে জেলার ডোমার উপজেলার খামার বামুনিয়া গ্রামের মনসুর আলীর ছেলে।
জানা যায়, অনেকদিন ধরে নুরুন্নবী বিয়ে করতে চায়। পরিবারের লোকজন তাকে বিয়ে না দেওয়ায় মঙ্গলবার রাতে সে বাড়ীতে রাখা কীটনাশক পান করে। এরপর অসুস্থ হয়ে পড়ায় তাকে প্রথমে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার দুপুরে সে মারা যায়।
এ ব্যাপারে রংপুর কোতোয়ালী থানায় ইউডি মামলা হয়েছে।