• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫০ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

কাঁঠালের পুষ্টিগুণ

katalস্বাস্থ্য ডেস্ক : বাজারে পাওয়া যাচ্ছে জাতীয় ফল কাঁঠাল। রসালো ফল কাঁঠাল খেতে যেমন সুস্বাদু, এর পুষ্টিগুণও কিন্তু অতুলনীয়। পরিবারের সবার পুষ্টির ঘাটতি মেটাতে একটি কাঁঠালই যথেষ্ট। আমাদের দেশে প্রচুর কাঁঠাল পাওয়া যায়। এ মৌসুমে গাছে গাছে কাঁঠালের সমাহার। শরীরে শক্তি জোগাতে কাঁঠালের জুড়ি নেই। এতে রয়েছে ৯৪ কিলোক্যালরি শক্তি। কাঁঠালের পুষ্টিগুণ বলে শেষ করা কষ্টসাধ্য। ভিটামিন-এ, ভিটামিন-সি, অ্যান্টি-অক্সিডেন্ট, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, ভিটামিন-বি কমপ্লেঙ্, সোডিয়াম, ক্যালসিয়াম, জিঙ্ক, বিটা ক্যারোটিন, লুটেইন কি নেই এ কাঁঠালে। এছাড়াও কাঁঠালের বিচিতে রয়েছে উচ্চতর প্রোটিন।

 

ভিটামিন-এ চোখের পুষ্টি জোগায় ও চোখের নানা সমস্যা দূর ও দেহে ক্ষতিকারক রোগ-জীবাণু প্রবেশে বাধা দেয়। দেহের ক্ষত স্থান সারিয়ে তুলতে ও গরমে যে সর্দি, হাঁচি, কাশি হয় কাঁঠালের ভিটামিন-সি তা দূর করতে সাহায্য করে। কাঁঠাল আঁশজাতীয় ফল, তাই এটি কোষ্ঠকাঠিন্য দূর করে ও দেহের রক্তনালির দেয়ালে চর্বি জমতে দেয় না। কাঁঠালে পাওয়া যায় প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট। কাঁঠালের অ্যান্টি-অক্সিডেন্টে রয়েছে বিটা ক্যারোটিন, লুটেইন, যা প্রোস্টেট, স্তন, পাকস্থলী ও ফুসফুসের ক্যান্সারের বিরুদ্ধে কার্যকরী ভূমিকা রাখে। পটাশিয়াম দেহের কোষগুলোর বৃদ্ধি পেতে ও দেহের পানির সমতা বজায় রাখতে সাহায্য করে।ক্যালসিয়াম দেহের হাড় ও দাঁতের পুষ্টি জোগায়। জিঙ্ক শরীরের ইনসুলিন হরমোনের সরবরাহ নিশ্চিত করে আর ম্যাগনেসিয়াম ও সোডিয়াম দেহের লবণ ও ক্ষারের সাম্যাবস্থা বজায় রাখে। ভিটামিন-বি কমপ্লেক্সে মধ্যে কাঁঠালে রয়েছে ফোলেট, নিয়াসিন, থায়ামিন, রিবোফ্লাভিন। এগুলো দেহে শক্তি বাড়াতে সাহায্য করে ও নানা রোগ থেকে আমাদের প্রতিরোধ করে। কাঁঠাল কোলস্টেরলমুক্ত ও এ ফলে নেই কোনো ক্ষতিকারক চর্বি। তাই ডায়াবেটিস ও হার্টের অসুখে আক্রান্ত ব্যক্তিসহ সবাই নির্দ্বিধায় কাঁঠাল খেতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ