সিসিনিউজ: ক্যাঙারুর পা কয়টি? নিশ্চিতভাবেই বলা যায় চারটি। তবে ক্যাঙারুর বৃহত্তম প্রজাতিটি তথা রেড ক্যাঙারু তাদের লেজকেও পা হিসেবে ব্যবহার করে। ফলে অনেকে তাদের পাঁচ পাওয়ালা জন্তু হিসেবে অভিহিত করে।
এই প্রজাতির ক্যাঙারু এক লাফে ৩০ ফুট পাড়ি দিতে পারে। ঘাস-পাতা বিশেষ করে টাটকা ঘাস তাদের প্রিয় খাবার।
ঘাস খাওয়ার সময় তারা তাদের পেছনের পা দুটির সাথে লেজকেও দেহের ভারসাম্য রক্ষার কাজে ব্যবহার করে। নিজেদের মধ্যে মারামারির সময় তারা লেজকে একটি পায়ের মতো করে ভারসাম্য রক্ষার কাজে লাগায়।
অস্ট্রেলিয়ার অধ্যাপক ক্র্যাম জানান, ক্যাঙারু ছাড়া পৃথিবীর অন্য কোনো প্রাণিই লেজকে পা হিসেবে ব্যবহার করে না।