• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

তিস্তা ব্যারাজ কর্মচারীদের ওপর ট্রাক শ্রমিকদের ফের হামলা

Hamlaলালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধায় তিস্তা ব্যারাজে অতিরিক্ত পণ্যবাহী ট্রাক পারাপারে অনুমতি না দেয়ায় বুধবার মধ্য রাতে আবারো ব্যারাজের কর্মচারীদের উপর হামলা করেছে ট্রাক শ্রমিকরা। এ সময় তারা স্কেল অফিস ভাংচুর করে একটি কম্পিউটার লুট করে নিয়ে যায়। ওই হামলায় পাউবো’র দুই স্কেল অপারেটরসহ ৫ জন আহত হয়েছে।
তিস্তা ব্যারাজের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সহকারী প্রকৌশলী হাফিজুর রহমান জানান, দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের উপর দিয়ে ২০ টনের বেশি পণ্যবাহী ট্রাক পারাপার নিষিদ্ধ রয়েছে। কিন্তু বুধবার রাতে একদল ট্রাক শ্রমিক ২০ টনের বেশি ট্রাক পারাপারের চেষ্টা করেন। এতে বাধা দেয়া হলে তারা স্কেল অফিসে হামালা চালায়। এ সময় ওই অফিসে ব্যাপক ভাংচুরসহ তারা একটি কম্পিউটার লুট করে নিয়ে যায়। হামলায় স্কেল অপারেটর  মনির ও হাফিজসহ ৫ জন আহত হয়েছে। পরে পুলিশ ও আনসারের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
পানি উন্নয়ন বোর্ড দোয়ানী-ডালিয়া শাখা’র নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) আনিছুর রহামান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলাকারী ট্রাক শ্রমিকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ