লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা সানিয়াজান ইউনিয়নের নিজ শেখ সুন্দর এলাকায় বুধবার সন্ধ্যায় দুই ভাইয়ের মধ্যে জমি দখল নিয়ে সংর্ঘষে ১ জন নিহত ও দুই পক্ষের অন্তত ১৩ জন আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সুত্রে জানা গেছে, ওই এলাকার হাসেম তালুকদার ও তার চাচাতো ভাই মহুবর তালুকদারের মধ্যে জমি নিয়ে বেশ কয়েক মাস ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে দুই পক্ষের অন্তত অর্ধ শতাধিক মামলা আদালতে বিচারধীন রয়েছে। বুধবার সন্ধ্যায় ওই জমি দখল নিয়ে দুই ভাইয়ের লোকজনের মধ্যে আবারও সংর্ঘষ বাধে। এতে উভয় পক্ষে অন্তত ১৩ জন গুরুত্বর আহত হয়। আহতদের আশংকা জনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে হাসেম তালুকদারের সমর্থক আলম মারা যায় । নিহত আলম ওই গ্রামের মজিদ মিয়া’র পুত্র বলে জানাগছে । এ ঘটনায় পুলিশ বৃহস্পতিবার সকালে মহুবর তালুকদারের পক্ষের ৯ জন আটক করে ।
হাতীবান্ধা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শাহ সাহান এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জনায়, এ ঘটনায় ৯ জন কে আটক করা হয়েছে । দুপুরে আটকৃতদের কে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।