খেলাধুলা ডেস্ক: কলম্বিয়ান স্ট্রাইকার রদ্রিগেজকে প্রশংসায় ভাসালেন ব্রাজিলিয়ান সুপারস্টার পাবলো নেইমার। পাশাপাশি ব্রাজিলের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালেই রদ্রিগেজের বিশ্বকাপযাত্রা শেষ হয়ে যাবে বলে আশা প্রকাশ করেছেন তিনি। নেইমার বলেন, রুদ্রিগেজের বয়স মাত্র ২২ বছর। সে বিশ্বকাপ খেলতে এলো এবং আমাদের দেখিয়ে দিলো সে কত অসাধারণ একজন খেলোয়াড়। তাকে অভিনন্দন জানাতেই হয়। তবে আশাকরি এবার তার জয়রথ থামবে। ব্রাজিলই এগিয়ে যাবে। আমি তার প্রতি পূর্ণ সম্মান রেখেই এ কথা বলছি। নেইমার আরও বলেন, অবশ্যই কলম্বিয়া একটি ভালো দল, যারা তাদের সবগুলো ম্যাচই জিতেছে। তারা এটাও দেখিয়েছে দুর্দান্ত গতিতে তারা পাল্টা আক্রমণও করতে জানে। রদ্রিগেজ এরইমধ্যে টুর্নামেন্ট সর্বোচ্চ পাঁচ গোল করেছেন। আরও দুই গোলে সহায়তা করেছেন। উৎসঃ
মানবজমিন