• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

১৪ রফতানি পণ্যে ভর্তুকি দেবে সরকার

Gov. Logoঢাকা: প্রতি বছরের মতো চলতি ২০১৪-২০১৫ অর্থবছরেও দেশের রফতানি বাণিজ্যকে উৎসাহিত করতে ১৪টি পণ্য রফতানিতে নগদ সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

চলতি অর্থবছরের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত রফতানির জন্য জাহাজীকরণ পণ্যের মূল্যের ওপর ৩ থেকে ২০ শতাংশ পর্যন্ত নগদ সহায়তা দেবে সরকার।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিকনীতি বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, কৃষিপণ্য (শাকসবজি/ফলমূল) ও প্রক্রিয়াজাত (এগ্রোপ্রোসেসি) কৃষিপণ্য, হালাল মাংস ও আলু রফতানিতে সর্বোচ্চ ২০ শতাংশ হারে ভর্তুকি দেওয়া হবে।

এছাড়া হোগলা, খড়, আখের ছোবড়া দিয়ে হাতে তৈরি পণ্য রফতানিতে নগদ সহায়তা দেওয়া হবে ১৫ শতাংশ থেকে ২০ শতাংশ পর্যন্ত। হাঁড়ের গুড়া ও চামড়াজাত দ্রব্যাদি রফতানিতে নগদ সহায়তা দেওয়া হবে ১৫ শতাংশ। ১০ শতাংশ ভর্তুকি দেওয়া হবে প্লেট বোতল-ফ্লাক্স ও হাল্কা প্রকৌশল পণ্য এবং হিমায়িত চিংড়ি রফতানিতে। বস্ত্র খাতের ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অতিরিক্ত সুবিধা (প্রচলিত নিয়মের) এবং জাহাজ রফতানিতে ভর্তুকি দেওয়া হবে ৫ শতাংশ হারে।

প্রজ্ঞাপনে বলা হয়, চলতি অর্থবছরে পাটজাত দ্রব্য রফতানি খাতে নগদ ভর্তুকি দুই ভাগে বিভক্ত করে দেওয়া হবে। পাট সুতা ছাড়াও পাটজাত চূড়ান্ত দ্রব্যে ১০ শতাংশ ও পাট সুতায় সাড়ে ৭ শতাংশ হারে ভর্তুকি দেওয়া হবে।

বস্ত্র খাতের নতুন পণ্যের বাজারকে উৎসাহিত করতে আমেরিকা, কানাডা, ও ইইউ ছাড়া বস্ত্র খাতের নতুন পণ্য/নতুন বাজার সম্প্রসারণে ৩ শতাংশ হারে সহায়তা প্রদান করা হবে। পাশাপাশি চলতি অর্থবছরে রফতানিমুখী দেশীয় বস্ত্রখাতে শুল্ক বন্ড ও ডিউটি ড্র-ব্যাক এর পরিবর্তে বিকল্প নগদ সহায়তা হিসেবে ৫ শতাংশ ভর্তুকি দেবে সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ