• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

৬ স্থায়ী কমিটির পুনর্গঠন

parlamentঢাকা: দশম জাতীয় সংসদের ৬টি স্থায়ী কমিটির পুনর্গঠন করা হয়েছে। বৃহস্পতিবার সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে চিফ হুইপ আ স ম ফিরোজ কমিটি পুনর্গঠনের প্রস্তাব উত্থাপন করলে তা কণ্ঠভোটে গৃহিত হয়।

পুনর্গঠিত কমিটিগুলো হলো-

সুরঞ্জিত সেনগুপ্তকে সভাপতি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, তাজুল ইসলাম চৌধুরী, আবদুল মতিন খসরু, সাহারা খাতুন, শামসুল ইসলাম টুকু, আবদুল মজিদ খান, তালুকদার মো. ইউনুছ, এডভোকেট জিয়াউল হক মৃধা ও সফুরা বেগম।

এইচএন আশিকুর রহমানকে সভাপতি করে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। অন্য সদস্যরা হলেন- দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, ফজলে কবীর চৌধুরী, র আ ম ওবায়দুল মুকতাদির চৌধুরী, আবদুর রহমান, সুকুমার রঞ্জন ঘোষ, মো. আবদুল্লাহ, মোস্তফা লুৎফুল্লাহ, আমেনা আহমেদ ও খোরশেদ আরা হক।

মো. ফারুক খানকে সভাপতি করে পুনর্গঠিত করা হয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। অন্য সদস্যরা হলেন- দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, শেখ হেলাল উদ্দিন, তানভীর ইমাম, নজরুল ইসলাম চৌধুরী, কামরুল আশরাফ খান, আফতাব উদ্দিন, তাজুল ইসলাম চৌধুরী, রওশন আরা মান্নান ও সাবিহা নাহার বেগম।

রেবেকা মোমিনকে সভাপতি করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। অন্য সদস্যরা হলেন- দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, সিরাজুল আকবর, মোজাম্মেল হোসেন, মাহবুব আরা গিনি, সালমা ইসলাম, নাসরিন জাহান রত্না, মনোয়ারা বেগম, ফজিলাতুন্নেসা ও রিফাত আমিন।

র আ ম ওবায়দুল মোকতাদির চৌধুরীকে সভাপতি করে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি পুনর্গঠন করা হয়েছে। অন্য সদস্যরা হলেন- দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, শেখ হেলাল উদ্দিন, সুবিদ আলী ভুঁইয়া, এম আবদুল লতিফ, আমিনুর রহমান খানম, ফুজেন্দ্র লাল ত্রিপুরা, উষাতন তালুকদার, ফিরোজা বেগম পিনু ও এমএ আউয়াল।

এছাড়া পুনর্গঠিত সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হয়েছেন বেগম সিমিন হোসেন রিমি। অন্য সদস্যরা হলেন- দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, কাজী কেরামত আলী, সাগুফতা ইয়াসমিন, মনোরঞ্জন শীল গোপাল, এমএ হান্নান, পিনু খান ও বেগম জেবুন্নেসা আফরোজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ