• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে বাউবি’র ইংরেজী পরীক্ষায় ১৬ পরীক্ষার্থী বহিস্কার

Bohiskarসিসিনিউজ: অসুদোপায় অবলম্বনের দায়ে বাউবি’র নীলফামারীর সৈয়দপুর কলেজ স্টাডি কেন্দ্র থেকে ১৬ পরীক্ষার্থী বহিস্কার করা হয়েছে। সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শফিকুল ইসলাম ওইসব শিক্ষার্থীদের বহিস্কার করেন।
সূত্র মতে, আজ শুক্রবার সকালে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ/বিএসএস প্রোগ্রামের ইংরেজী বিষয়ে (বিইএন-১৩০১) পরীক্ষা অনুষ্ঠিত হয়। সৈয়দপুর কলেজ স্টাডি কেন্দ্রে পরীক্ষা চলাকালীন সময়ে আকষ্মিক পরিদর্শনে যান সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শফিকুল ইসলাম। এসময় তিনি ১৬ পরীক্ষার্থীকে অসুদোপায় অবলম্বন করায় তাদেরকে বহিস্কার করেন।
স্টাডি কেন্দ্রের সমন্বয়কারী নার্জিজ বানু ১৬ পরীক্ষার্থীকে বহিস্কারের কথা স্বীকার করেন। তবে বেলা আড়াইটার সময় বাউবি’র উপ-আঞ্চলিক কেন্দ্রের সৈয়দপুর সহকারী আঞ্চলিক পরিচালক তপন কুমার মোহন্তের সাথে কথা বললে তিনি বহিস্কারের কথা জানেন না বলে জানান। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পরীক্ষা সংক্রান্ত কাজে দিনাজপুরে অবস্থান করছেন।

উল্লেখ্য যে, ওই কেন্দ্রে ২৯৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ