ঢাকা: রাজধানীর পল্লবী পূরবী সিনেমা হলের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যাওয়া বাসের চাপায় দুই পথচারী নিহত হয়েছে। তারা হলেন চা বিক্রেতা চাঁন মিয়া (৩৫) ও পোশাক শ্রমিক শাহনাজ আক্তার (৪৫)। শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে। এতে আহত হন আরও ২ জন। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
নিহত চাঁন মিয়ার স্ত্রীর বড় ভাই আতিক জানান, বিহঙ্গ পরিবহনের একটি যাত্রীবাহী বাস বিকেল ৫টার দিকে পূরবী সিনেমা হলের সামনের রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বাসটি সড়ক ছেড়ে ফুটপাতে উঠে যায়। তখন ওই রাস্তা পার হচ্ছিলেন চাঁন মিয়া। তিনিসহ দুজন বাসচাপায় এবং আরও দুজন বাসের ধাক্কায় আহত হন। গুরুতর আহত দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চাঁন মিয়া ও শাহনাজ আক্তারকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পল্লবী থানার পরিদর্শক (তদন্ত) বিপ্লব কিশোর শীল বলেন, তাৎণিকভাবে আহত দু’জনের নাম-পরিচয় জানা যায়নি। তাদের স্থানীয় ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এদিকে দুর্ঘটনার পরপরই আশেপাশের লোকজন বিহঙ্গ পরিবহনের বাসটির চালক বিল্লাল হোসেনকে আটকে পিটুনি দেয়। পরে আহত অবস্থায় তাকে পুলিশে সোপর্দ করা হয়। পরে পুলিশ তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনা কবলিত বাসটিতেও ভাংচুর চালায় বিুব্ধ জনতা।
পুলিশ জানায়, চাঁন মিয়া পরিবারের সঙ্গে মিরপুরের রূপনগর এলাকার পলাশনগরে থাকতেন। তার স্ত্রীর নাম তফুরা বেগম। তাদের এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। নিহত শাহনাজ আক্তার কোমন গার্মেন্ট লিমিটেড নামক একটি পোশাককলে ফিনিশিং হেলপার হিসেবে কাজ করতেন।