• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দেশে ফিরলেন ইরাকে অপহৃত ৪৬ ভারতীয় নার্স

Iraqআন্তর্জাতিক ডেস্ক: অবশেষে আতঙ্কের অবসান ঘটিয়ে দেশে ফিরে এলেন ইরাকে অপহৃত ৪৬ ভারতীয় নার্স।
পিটিআই সূত্রে জানা গেছে, এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমান ৪৬ নার্স ও আরো ১৩৭ জনকে নিয়ে মুম্বাই থেকে কেরালায় পৌঁছেছে।
গতকাল সুন্নি বিদ্রোহীরা অপহৃত এই ৪৬ নার্সকে মুক্তি দেয়।
গত কয়েকদিন ইরাকের তিকরিত শহরে এদের আটকে রাখা হয়েছিল। শুক্রবার অপহৃত নার্সদের দেশে ফিরিয়ে আনতে ইরাকের এরবিল বিমানবন্দরে বিশেষ বিমান পাঠায় ভারত। দিল্লি থেকে বিশেষ বিমানে এরবিল উড়ে গেছেন কেন্দ্রীয় ও কেরালা সরকারের দুই প্রতিনিধি। সুন্নি বিদ্রোহীদের কবল থেকে মুক্ত নার্সদেরও কাল নিয়ে যাওয়া হয় এরবিল বিমান বন্দরে।
বৃহস্পতিবার সুন্নি বিদ্রোহীরা আটকে রাখা ভারতীয় নার্সদের তিকরিত থেকে মসুল শহরে নিয়ে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ