• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে ভেজাল বিরোধী অভিযানে ৬০ হাজার টাকা জরিমানা আদায়

Vejal Ovijanসিসিনিউজ: সৈয়দপুর উপজেলা শহরে ভেজাল বিরোধী অভিযান পরিচালিত হয়েছে শনিবার। এতে বিভিন্ন ফলের দোকানে অভিযান চালিয়ে প্রায় ৪২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং ফরমালিনযুক্ত খেজুর ও আঙ্গুর আটক করা হয়েছে। দুপুর ১২ টায় শহরের হাতিখানা সড়ক থেকে এ অভিযান শুরু করা হয়। প্রথম এ সড়কের ফলের আড়তে বিক্রমপুর ফল ভান্ডার থেকে ৩৮ কার্টুন ফরমালিনযুক্ত আঙ্গুর ও ২০ হাজার টাকা জরিমানা, বিসমিল্লাহ ফল ভান্ডারের মালিক বাদশার কাছ থেকে ১২ ব্যাগ খেজুর ও ২০ হাজার টাকা জরিমানা, দিনাজপুর রোডের শওকত ফলের দোকানে ২ বস্তা খেজুর ও ১ হাজার টাকা জরিমানা, শাহ আলম হোটেলে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হ্য়।
সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট এর দায়িত্ব পালন করেন। এসময় তার সাথে ছিলেন, নীলফামারী চেম্বার অব কমার্সের সাবেক সহ সভাপতি  আলহাজ্ব জুবায়ের আলম, সৈয়দপুর বণিক সমিতির সভাপতি আওয়ামীলীগ নেতা ইদ্রিস আলী, সেক্রেটারী গোপাল চন্দ্র রায়, সাংবাদিক আশফাক আহমেদ আশু, সাব্বির আহমেদ সাবের, শাহিদুল সরকার দুলাল, শাহজাহান আলী প্রমুখ। এর আগে গত ৩ জুলাই ৬ হোটেল মালিকের ১৮ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত। সৈয়দপুর আদানী মোড় ফিরোজ হোটেলের ৩ হাজার ও চৌমুহনী বাজারে খোকন মহন্তের ৫ হাজার টাকা, ফরিদুলের ৫ হাজার টাকা, শ্রী অরবিন্দুর ২ হাজার টাকা, সুনীলের ২ হাজার টাকা ও ফরিদুলের ১ হাজার টাকা। হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও পরিবেশন সহ খাদ্যে ক্ষতিকর রং মেশানোর দায়ে এসব জরিমানা করা হয়। অভিযানে দন্ডপ্রাপ্তদের ভবিষ্যতে অস্বাস্থ্যকর পরিবেশে ক্ষতিকর রং মিশিয়ে খাবার তৈরী ও পরিবেশন থেকে বিরত থাকার নির্দেশ দেন ভ্রাম্যমান আদালত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ