• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বেসিক ব্যাংকের চেয়ারম্যান আলাউদ্দিন এ মজিদ

11ঢাকা: রাষ্ট্রীয় মালিকানাধীন বিশেষায়িত বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙ্গে দেওয়া হয়েছে। একই সঙ্গে বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে কৃষি ব্যাংকের বর্তমান চেয়ারম্যান আলাউদ্দিন এ মজিদকে নিয়োগ দিয়েছে সরকার। রোববার বিকেলে অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ সংক্রান্ত আলাদা প্রজ্ঞাপন জারি করেছে।
এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রজ্ঞাপন জারির তারিখ থেকে (রবিবার থেকে) পুনরাদেশ না দেওয়া পর্যন্ত তাকে বেসিক ব্যাংকের চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হলো।
আরেক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইনের ৪৬ (৬) ধারা অনুসারে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনের আলোকে বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙ্গে দেয়া হলো।
এর আগে কৃষি ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে আলাউদ্দিন এ মজিদের পদত্যাগ পত্র গ্রহণ করে সরকার। এ সংক্রান্ত পৃথক একটি প্রজ্ঞাপনও জারি করা হয়েছে।
এ ছাড়া আরেকটি প্রজ্ঞাপনে বেসিক ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদ বাতিল ঘোষণা করেছে সরকার। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ (১৯৯১ সনের ১৪নং আইন) এর ধারা-৪৬ (৬) অধীনে বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনের প্রেক্ষিতে বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিল করা হলো।
১৯৯৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) দায়িত্ব পালন করেছেন এ মজিদ।
আলাউদ্দিন এ. মজিদ ১৯৪১ সালের ১৯ অক্টোবর মানিকগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৭৪ সালে বাংলাদেশ কৃষি ব্যাংকে প্রিন্সিপাল অফিসার পদমর্যাদায় কৃষি অর্থনীতিবিদ হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি।
উল্লেখ্য, ঋণ কেলেঙ্কারির মুখে শুক্রবার বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চু অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে তার পদত্যাগপত্র জমা দেন।
সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ প্রদানে অনিয়মের অভিযোগে গত মে মাসে ব্যাংকটির পরিচালনা পর্ষদ ভেঙে দিতে অর্থ মন্ত্রণালয়কে চিঠি দেয় বাংলাদেশ ব্যাংক।

এর আগে ঋণ বিতরণ ও নিয়োগ পদোন্নতিতে অনিয়মের দায়ে বেসিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী ফখরুল ইসলামকেও অপসারণ করেছিল কেন্দ্রীয় ব্যাংক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ