কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: জাতীয় মৎস্য সপ্তাহ উদ্যাপনের ৫ম দিন রবিবার কাহারোল উপজেলা মৎস্য দপ্তরের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে গণমাধ্যম ব্যক্তিদের সাথে ফরমালিনের ব্যবহার রোধ, জলাশয় সংরক্ষণে সচেতনতা বিষয়ে ওই সভা অনুষ্ঠিত। সাংবাদিকদের সাথে মত-বিনিময় কালে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো: আব্দুল গণি, উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত) মো: আখতারুজ্জামান, মৎস্য খামার ব্যাবস্থাপক মো: রেজাউল ইসলামসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ।