• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

শিক্ষিকাকে অপহরণের পর ধর্ষণ, ভিডিওচিত্র ধারণ

52079_Muzaffarnagar_teacher_gangrape_accused_360_6July14আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর প্রদেশে এক শিক্ষিকাকে অপহরণের পর ধর্ষণ করে ভিডিওচিত্র তৈরি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শনিবার সন্ধ্যায় মুজাফফরনগর জেলার বালওয়াখেরি গ্রামে এ ঘটনা ঘটে।
তিন ছাত্র এই কাণ্ড ঘটিয়েছে বলে ২৩ বছর বয়স্কা ওই শিক্ষিকা অভিযোগ করেছেন।
অভিযুক্ত তিনজনই কলেজ ছাত্র। তাদের শনিবার রাতে গ্রেপ্তার করা হয়েছে।
ওই শিক্ষিকা জানান, তিনি কাস শেষ করে বাসায় ফিরছিলেন। এ সময় মুহিত নামের একটি ছাত্র পেছন থেকে এসে তার মুখ চেপে ধরে যাতে তিনি চিৎকার করতে না পারেন। তারপর সে ফোনে তার দুই বন্ধুকে ডেকে আনে। তখন সে তাকে ধর্ষণ করে এবং অন্য দুজন মোবাইল ফোনে সেই দৃশ্য ভিডিও করে। তারা যাওয়ার সময় এ ঘটনা কাউকে না বলার জন্য হুমকি দিয়ে যায়।
ভারতে আতঙ্কজনক হারে ধর্ষণের ঘটনা ঘটছে। গত বছর কেবল উত্তর প্রদেশেই ৩০৫০টি ধর্ষণের মামলা হয়েছিল। এছাড়া নারীদের বিরুদ্ধে সহিংসতা ঘটে ৩২,৫৪৬টি।
সূত্র : এনডিটিভি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ