• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ইন্টারনেটে স্ত্রীর অশ্লীল ভিডিও ছড়াল স্বামী

Dorবগুড়া: জেলার শাজাহানপুরে স্ত্রীর অশ্লীল ভিডিওচিত্র ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছে সানাউল নামের এক যুবক।

জানা গেছে, গত ৩ জুন সানাউল মজনু নামে তার এক বন্ধুকে নিয়ে শ্বশুরবাড়ি যায়। ওই সময় তার শ্বশুর-শাশুড়ি বাড়িতে না থাকায় জোর করে তার মোবাইল ফোনে বন্ধুকে দিয়ে স্ত্রীর অশ্লীল ভিডিও চিত্র ধারণ করে। সেখান থেকে ফেরার পর সে ওই ভিডিও চিত্রটি ইন্টারনেটে ছড়িয়ে দিলে এলাকায় জানাজানি হয়।

এ ঘটনায় সানাউলের শ্বশুর বাদী হয়ে কাহালু থানায় একটি মামলা করেন। পুলিশ ওই মামলায় বৃহস্পতিবার সানাউলকে গ্রেপ্তার করে।

সানাউল এক বছর আগে কাহালুর জামগ্রাম ইউনিয়নে বিয়ে করে। বিয়ের পর যৌতুক দাবি করায় তার স্ত্রী বাবার বাড়িতে চলে যান। বিষয়টি নিয়ে উভয় পরিবার বৈঠকে বসলে সানাউল যৌতুক না নিয়েই সংসার করবে বলে জানায়।

কাহালু থানার পুলিশ পরিদর্শক কামরুজ্জামান মিয়া জানান, গ্রেপ্তারের পর সানাউল ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। ওই মামলায় বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

সানাউল শাহাজাহানপুরের গোহাইল ইউনিয়নের আগরা গ্রামের জয়নাল আবেদীনের ছেলে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ