নীলফামারী প্রতিনিধি: নীলফামারী সদর উপজেলার লক্ষীচাপ ইউনিয়নের লক্ষীচাপ গ্রামে সোমবার দুপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শীতা রানী (৪০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। শীতা রানী ওই গ্রামের কৃষক জিতেন্দ্র নাথের স্ত্রী।
পারিবারিক সূত্র মতে দুপুর ১২টার দিকে শীতা রানী ঝাড়ু দিয়ে নিজের ঘরের ভিতরের মাকরোশার জাল পরিস্কার করছিল। এসময় ঝাড়– লেগে বিদ্যুতের তার ছিঁড়ে তার গায়ে পড়লে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে নীলফামারী আধুনিক হাসপাতালে ভর্তি করলে কিছুক্ষণ পর সে মারা যান। লক্ষীচাপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন দু’সন্তানের জননী এই গৃহবধূর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া পড়েছে।