রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের রাজারহাট উপজেলা সদর বাজারে সোমবার দুপুরে রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. সাজেদুর রহমান ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এক ব্যবসায়ীর কাছ থেকে ১৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন। বাজারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, মাছ ও বেকারী গুলোতে এ অভিযান চলাকালে রেল ষ্টেশন সংলগ্ন গুঞ্জন ফ্যাক্টরিতে নিম্নমানের পটেটো, মেয়াদ উত্তীর্ণ কেক ও নোংরা পরিবেশ থাকার দায়ে ওই বেকারীর কাছ থেকে নগদ ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং মালামালগুলো নষ্ট করে দেয়া হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. সাজেদুর রহমান গণমাধ্যমকর্মীদের বলেন, ফরমালিন ও ভেজাল বিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।