• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ছয়দফা দাবীতে হিলি বন্দরে অর্নিদিষ্টকালের আমদানী-রপ্তানী বন্ধের হুমকি

Hili solko-03আকতার হোসেন বকুল: ছয়দফা দাবী নিয়ে ভারতীয় ট্রাক ড্রাইভার ইউনিয়নের সাথে দিনাজপুরের হিলি স্থলবন্দরে বেসরকারী অপারেটর পানামা হিলি পোর্ট কর্তৃপক্ষ ও ব্যবসায়ীদের মধ্যে সোমবার দুপুর ৪টা পর্যন্ত কোনো সমঝোতা হয়নি। ফলে এই বন্দর দিয়ে দুই দেশের মধ্যে গত দুইদিন ধরে পণ্য আমদানী-রপ্তানী বন্ধ রয়েছে। আজকের মধ্যে দাবীগুলো মেনে নেওয়া না হলে মঙ্গলবার থেকে অনিদিষ্টকালের জন্য বন্ধের হুমকি দিয়েছে ভারতীয় ট্রাক ড্রাইভার ইউনিয়ন। রোববার বিকেলে ভারতীয় ট্রাক ড্রাইভার ইউনিয়ন সেদেশের ব্যবসায়ীদের মাধ্যমে পানামা পোর্ট কর্তৃপক্ষকে ছয়দফা দাবী পুরণের জন্য একটি পত্র দেয়।
দাবীগুলি হলো, ১. পানামা পোর্ট লিংক থেকে পণ্য খালাসকৃত ভারতীয় ট্রাক ভারতীয় সময় প্রতিদিন সকাল ৭টার মধ্যে ফেরত পাঠাতে হবে। ২. এক্সপোর্ট-ইমপোর্ট চলাকালিন কোনো রকম খালি ট্রাক ভারতে প্রবেশ করানো চলবে না, বিশেষ কারণে ছাড় দেওয়া যাবে। ৩. সরকারী নিয়ম অনুযায়ী রপ্তানী পণ্যবাহী ট্রাক গুলি তিনদিনের মধ্যে খালি করে ভারতে ফেরত দিতে হবে। ৪. পানামা পোর্টে ভারতীয় ট্রাক প্রতি সরকার নির্ধারিত রেটের বেশি নেওয়া যাবে না। ৫. পানামা পোর্টে ভারতীয় সকল ড্রাইভার ও হেলপারদের নিরাপত্তা সহ টয়লেটের সুব্যবস্থা করতে হবে। ৬. পানামা পোর্টে যারা কর্মরত আছেন, তাদের ভারতীয় ড্রাইভার ও হেলপারদের সাথে ভালো আচরণ করতে হবে এবং তাদের শারীরিক অত্যাচার করা থেকে বিরত থাকতে হবে।
দাবী প্রসঙ্গে পানামা পোর্টের সহ-ব্যবস্থাপক (অপারেশন) এস এম হায়দার বলেন, তাঁরা যে দাবী তুলছেন, না জেনেই করেছেন। তাদের দাবী সম্পূর্ন অযৌত্তিক। পানামা পোর্ট সরকারী বিধিবিধান মতে পরিচালিত হয়ে থাকে, সেখানে এমন কোনো দাবীর প্রশ্নই আসে না। তবে পানামা পোর্টে যে কয়টি শৌচাগার আছে, তাঁর অধিকাংশ শৌচাগার ভারতীয় ট্রাক শ্রমিকেরাই নষ্ট করে রেখেছে।
এদিকে বাংলাহিলি কাষ্টমস সিএন্ডএফ এজেন্টস এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, বিষয়টির সমাধানের জন্য আজ বিকেলের মধ্যে ভারতীয় ট্রাক ড্রাইভার ইউনিয়ন ও সেখানকার এক্সপোর্টার এন্ড কাষ্টমস ক্লিয়ারিং এজেন্টস এসোসিয়েশনের নেতাদের সাথে আলোচনার চেষ্টা করা হবে। আলোচনা হলেই এর সমাধান হবে বলে তিনি জানান।
যোগাযোগ করা হলে বন্দরের কাষ্টমসের রাজস্ব কর্মকর্তা মো. মনিরুজ্জামান চৌধুরী জানান, দুপুর আড়াইটা পর্যন্ত ভারত থেকে কোনো পণ্যবাহী ট্রাক বন্দরে আসেনি। তবে বন্দরের অভ্যন্তরে কার্যক্রম স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ