• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

প্রেমে পড়েছেন চিত্র-নায়িকা মিষ্টি জান্নাত!

Mistiবিনোদন ডেস্ক: প্রেমে পড়েছেন ঢাকাই ছবির আলোচিত নায়িকা মিষ্টি জান্নাত ! এর আগেও অনেকের প্রেমে পড়েছেন তিনি। মূলত ছোটবেলা থেকেই ভার্চুয়াল প্রেমে জড়িয়ে পড়েন এই নায়িকা। সোমবার মিষ্টির ফেসবুকে দেয়া স্ট্যাটাসটি ছিল এমন,”সত্যি সত্যি নেইমার এর প্রেমে পরেছি……….. ছোট বেলায় তিন বছর বয়সে শোয়েব আক্তারের প্রেমে , তারপর আফ্রিদি, সালমান খান এখনো তাদের জন্য পাগল। তবে এবার পুরাই পাগল হয়েছি নেইমারের জন্য।” এছাড়াও আরো একটি স্ট্যাটাসে মিষ্টি তার প্রিয় খেলোয়াড় নেইমারের সুস্থতা কামনা করেন।

মিষ্টি জান্নাত প্রথম ‘লাভ এক্সপ্রেস’ ছবির মাধ্যমে বড় পর্দায় অভিনয় শুরু করেন। বড় পর্দায় অভিনয়ের আগে কাজ করেছেন বিজ্ঞাপন ও শর্ট ফিল্মে। তার প্রথম ছবি ‘লাভ এক্সপ্রেস’ পরিচালনা করেছেন শাহাদাৎ হোসেন লিটন। ইতিমধ্যেই ছবিটির শুটিং শেষ হয়েছে। ছবিতে মিষ্টি’র বিপরীতে আছেন চিত্র নায়ক বাপ্পি।

এছাড়াও ‘চিনিবিবি’ শিরোনামে আরো একটি চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। ছবিটি প্রসঙ্গে তিনি বললেন, ‘চিনিবিবি’র নাম ভূমিকায় অভিনয় করছি। ছবিতে আমার বিপরীতে অভিনয় করছে নবাগত জয় এবং আমিত হাসান। ছবিটির গল্প ভিন্ন ধরনের, বর্তমানে যে ধরনের বাণিজ্যিক ছবি আমাদের দেশে নির্মিত হয়, তা থেকে সম্পূর্ণ আলাদা ধরনের ছবি এটি। সম্প্রতি জাজ মাল্টিমিডিয়া প্রযোজনায় ‘পথকলি’ শিরোনামে নতুন একটি ছবিতে চুক্তি বদ্ধ হয়েছেন ছোট পর্দা থেকে চলচ্চিত্রে নাম লেখানো এই নায়িকা। ছবিটি পরিচালনা করবেন জাকির হোসেন রাজু। নতুন এই সিনেমাতে মিষ্টি জুটি হিসেবে থাকছেন চিত্রনায়ক শিপন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ