• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ভারতীয় লোকসভার বাজেট অধিবেশন আজ শুরু হচ্ছে

Indiaআন্তর্জাতিক ডেস্ক: আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভারতীয় লোকসভার এবারের বাজেট অধিবেশন। এটি হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্রের দেশ ভারতের ১৬তম লোকসভা ও মোদির সরকারের প্রথম বাজেট। পেশ হবে রেল বাজেট ও সাধারণ বাজেট। মূল্যবৃদ্ধিসহ একাধিক ইস্যুতে সরকারকে চেপে ধরতে তৈরি বিরোধীরা। লোকসভার বিরোধী দলনেতার পদ না পেলে আদালতে যাওয়ারও হুমকি দিয়েছে কংগ্রেস। ফলে সংসদ যে উত্তপ্ত হতে চলেছে তা বাজেট অধিবেশন শুরুর আগেই বেশ স্পষ্ট। অধিবেশনের প্রথশ দিন আজ মঙ্গলবার রেল বাজেট পেশ করা হবে। এর পর আগামী বৃহস্পতিবার পেশ করা হবে সাধারণ বাজেট।
ইতিমধ্যেই রেলে যাত্রীভাড়া ও পণ্য মাশুল বেড়েছে। বাড়ছে জিনিসপত্রের দামও। ফলে মূল্যবৃদ্ধি নিয়ে সরকারকে কোণঠাসা করতে তৈরি বিরোধীরা। বাজেট পেশের পরই এ নিয়ে আলোচনার দাবি জানিয়েছে বামেরা। একই দাবি তৃণমূলেরও। সাধারণ বাজেটে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কি দিশা দেখাতে পারবেন অর্থমন্ত্রী? মোদী সরকারের কাছে এখন এটাই বড় চ্যালেঞ্জ। বাজেট যাই হোক না কেন- জিনিসের দাম বাড়া নিয়ে বিরোধীরা যে সরকারকে ছেড়ে কথা বলতে নারাজ রবিবার স্পিকারের ডাকা সর্বদলীয় বৈঠকে তার ইঙ্গিত মিলেছে।
এদিকে বর্তমান লোকসভার বিরোধী দলনেতার পদ কংগ্রেসকে দেয়া হবে কিনা সে বিষয়টি এখনও ঝুলে রয়েছে। রবিবারের সর্বদলীয় বৈঠকে এ নিয়ে আলোচনার কথা ছিল না বলে জানিয়েছেন লোকসভার স্পিকার। তার এ মন্তব্য থেকেই স্পষ্ট- কংগ্রেসকে সহজে বিরোধী দলনেতার পদ দিতে রাজি নয় সরকার। পক্ষান্তরে দাবি মানা না হলে আদালতে যাওয়ার হুমকি দিয়েছে কংগ্রেস।
জানা যায়, আগামী ১৪ অগাস্ট পর্যন্ত চলবে লোকসভার বাজেট অধিবেশন। ধারণা করা হচ্ছে- মূল্যবৃদ্ধি ছাড়াও কেন্দ্রীয় মন্ত্রী নিহাল চাঁদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ, সুপ্রিম কোর্টের বিচারপতি পদে গোপাল সুব্রহ্মণ্যমের নিয়োগে সরকারের বাধার মতো নানা বিষয়ে উত্তপ্ত হয়ে উঠতে পারে এ অধিবেশন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ