• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে অপমানের প্রতিশোধ নিতে ছুরিকাঘাত

Saidpurএম আর মহসিন, সিসিনিউজ: ঝগড়ায় অপমানের প্রতিশোধ নিতে সাজু (১৫) নামের দশম শ্রেনীর এক ছাত্রকে ছুরিকাহত করেছ একই স্কুলের অষ্টম শ্রেণীর এক ছাত্র। এ ঘটনায় আহতের  চিৎকার শুনে পথচারিরা ছুটে এসে মুর্মুষ অবস্থায় উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করে। ঘটনাটি ঘটেছে সোমবার রাত ১০টায় নীলফামারীর সৈয়দপুর শহরের কয়া গোলাহাট পুরাতন মসজিদ সংলগ্ন এলাকায়।
হাসপাতালে বহনকারি পথচারিরা জানায়, ওই এলাকার মসজিদ সংলগ্ন সড়কটিতে রক্তাত্ত অবস্থায় অন্ধকারে পড়েছিল এ আহত কিশোর । তার  যন্ত্রনাদায়ক অবস্থা দেখে আমরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাই।  তবে কে তাকে চাকু মেরেছে, এটা আমরা জানি না। আহত সাজু জানায়, আমি কয়াগোরাহাট উচ্চ বিদ্যালয়ের মানবিক বিভাগের একজন নিয়মিত ছাত্র। আর এ স্কুলেরই অষ্টম শ্রেণীর ছাত্র রিদয়। এ ঘটনার আগের দিন তার সাথে ছোট বিষয় নিয়ে ঝগড়া হয়েছিল। আর এরই জের ধরে মসজিদের সামনে আমার জন্য অপেক্ষা করে। তারাবির নামাজ পড়ে বের হওয়ার পরপরই হটাৎ দৌড়ে এসে চাকু দিয়ে আঘাত করে। নিজেকে রক্ষার জন্য হাত বাড়িয়ে দিলে বাম হাতটিতে গভীর ক্ষত হয়। হাসপাতালটির জরুরী বিভাগের চিকিৎসক জানান, রোগী বিপদ মুক্ত। তবে ক্ষতস্থান সারতে সময় লাগবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ