• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

খানসামায় আফ্রিকান নেরিকা মিউটেন্ট ফসলের শস্য কর্তন

Khansama news (krishi) 07.07.14খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের খানসামায় আফ্রিকার উগান্ডা থেকে নিয়ে আসা আাউশ প্রণোদনা (নেরিকা মিউটেন্ট) ফসলের শস্য কর্তন ও আলোচন সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে উপজেলার আঙ্গারপাড়া গ্রামে অনুষ্ঠিত শস্য কর্তন ও আলেচানা অনুষ্ঠানে প্রধান অতিথি দিনাজপুর জেলা কৃষি অদিধপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আব্দুল হান্নান। এতে সভাপত্বিত করেন উপজেলা কৃষি কর্মকর্তা এজামুল হক। অনুষ্ঠানে ওই গ্রামের কৃষক দীনেশ চন্দ্র রায়ের জমিতে চাষকৃত আউশ প্রণোদনা (নেরিকা মিউটেন্ট) ফসলের শস্য কর্তন করে শুকনা অবস্থায় প্রতি ৩৩ শতকে ১৪ মন এবং হেক্টর প্রতি প্রায় ৪ মে. টন ধান উৎপাদন নির্ণয় করা হয়। পরে উপ-পরিকালক আলোচনার শুরুতে নেরিকা মিউটেন্ট সম্পর্কে বলেন, আমাদের কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী এ দেশের আবহাওয়ার দিক বিবেচনা করে আফ্রিকার উগান্ডা থেকে এ ধানের বীজ নিয়ে আসেন। তিনি আরও বলেন, যে সব জমিতে বোরো মৌসুমে ১৫-২০ বার সেচ দিতে হয় সে সব জমিতে স্বল্প সেচে খরা সহিষ্ণু জাতের এই ধান চাষ করে মাত্র ৯৫-১০০ দিনের মধ্যে ঘরে তোলা সম্ভব। এছাড়াও আউশের অন্যান্য জাতের তুলানায় নেরিকা মিউটেন্ট ধানের ফলন বেশি। তাই তিনি চাষিদেরকে এসব ধান চাষের পরামর্শ দেন।
পরে উপজেলা কৃষি অফিসার এজামুল হক জানান, খরিপ-১/২০১৪-১৫ মৌসুমে ১০ জন চাষিকে নেরিকা মিউটেন্ট এবং ২০ জন চাষিকে উফশী আউশ চাষে প্রণোদনা সহায়তা করা হয়েছে। অনুষ্ঠানে আঙ্গারপাড়া গ্রামের ৫০ জন কৃষকসহ উপজেলার ছয় ইউনিয়নের উপ-সহকারি কৃষক অফিসারগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ