• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

ভুরুঙ্গামারীতে বিরতীহীন পরীক্ষা বাতিলের দাবীতে মানববন্ধন

Kurigramনাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ভুরুঙ্গামারীতে বিরতীহীন পাবলিক পরীক্ষা বাতিলের দাবীতে শিক্ষার্থীদের মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় ভুরুঙ্গামারী ডিগ্রী কলেজ থেকে শিক্ষার্থীরা মিছিল করে জামতলা মোড়ে মানব বন্ধন কর্মসুচি পালন করে। এসময় বিরতীহীন পরীক্ষা পদ্ধতি বাতিলের দাবীতে বক্তব্য রাখেন ছাত্র সাজু জামান, পাপন সাহা, প্রতীক হাসান, আশিক আবদুল্লাহ প্রমুখ। পরে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারক লিপি প্রদান করা হয়।

নারী উন্নয়ন ফোরামের কমিটি গঠিত
ভুরুঙ্গামারীতে উপজেলা নারী উন্নয়ন ফোরামের কমিটি গঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার উপজেলা হল রুমে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার এজেএম এরশাদ আহসান হাবিবের সভাপতিত্বে কর্মশালায় স্থানীয় সরকার বিভাগ, রংপুরের উপ-পরিচালক (যুগ্মসচিব) মিনু শীল প্রধান অতিথি এবং উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন । সংক্ষিপ্ত বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভিন, ইউপি সদস্য রওশনারা প্রমুখ। পরে মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা পারভিনকে আহ্বায়ক করে ১১ সদস্য বিশিষ্ট উপজেলা নারী উন্নয়ন ফোরামের কমিটি  গঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ