• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সুন্দরী স্ত্রীকে হারিয়ে পাগলপ্রায় স্বামী

abul picture-02 (8)_43842নরসিংদী : সদ্য বিবাহিতা সুন্দরী স্ত্রীকে হারিয়ে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে অসহায় স্বামী রোকন উদ্দিন। জানা গেছে, নরসিংদী পৌর শহরের শালিধা মহল্লার মিজানুর রহমানের ছেলে মো. রোকন উদ্দিন গত ১৮ জুন আড়াইহাজার থানার সাতগ্রাম গ্রামের নবী মিয়ার কলেজ পড়ুয়া কন্যা সুমাইয়া ইসলাম লাকুমকে (১৯) বিয়ে করেন। বিয়ের পর স্ত্রীকে নিয়ে শান্তিপূর্ণভাবে ঘর সংসার করে আসছিলেন। গত ২৫ জুন রাত আনুমানিক সাড়ে ৮ টার দিকে রোকন স্ত্রীকে নিয়ে সিএনজি যোগে শ্বশুড়বাড়ি যাওয়ার পথে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবদী কান্দাপাড়াস্থ ভাঙ্গা মিলের নিকট পৌঁছালে অজ্ঞাতনামা একটি মাইক্রো তাদের সিএনজি পথরোধ করে।
এ সময় সন্ত্রাসী আব্দুস সালাম, আব্দুল কুদ্দুস নারী রাজিয়া তার স্ত্রীকে ঝাপটে ধরে মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায়।
এ ব্যাপারে ভুক্তভোগী স্বামী নরসিংদী সদর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মোতাবেক মামলা দায়ের করেন। মামলার প্রেক্ষিতে মামলাটির তদন্তভার দেয়া হয় মাধবদী ফাঁড়ি ইনচার্জ আবুল কালাম আজাদকে।
ভুক্তভোগী স্বামীর অভিযোগ, আবুল কালাম আজাদ অবৈধ অর্থ উপার্জনের মাধ্যমে আসামিদের সঙ্গে সখ্যতা গড়ে তুলেন। তিনি আসামিদের না ধরে তালবাহানা করে আসছে। বর্তমানে সদ্য বিবাহিতা সুন্দরী স্ত্রীকে হারিয়ে অসহায় ভুক্তভোগী রোকন ন্যায় বিচারের জন্য প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ