• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

বরিশালে নাতির দায়ের কোপে নানী খুন

news-muradnagar-240x330বরিশাল : বরিশালের বাকেরগঞ্জে নাতির ধারালো দায়ের কোপে নানী সেতারা বেগমের (৬০) মৃত্যু হয়েছে। মঙ্গলবার বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সেতারা বেগম বাকেরগঞ্জ উপজেলার পোরাতিনা গ্রামের বাসিন্দা ইসমাইল শরীফের স্ত্রী। ঘাতক সুজন সেতারা বেগমের মেয়ে পারভিন বেগমের ছেলে।

বাকেরগঞ্জ থানার এসআই মোশারেফ হোসেন স্থানীয়দের বরাত দিয়ে জানান, সকালে পারিবারিক কলহের জের ধরে নানী সেতারা বেগমের সঙ্গে নাতি সুজনের (১৮) বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে নাতি সুজন ক্ষিপ্ত হয়ে ধারালো রামদা দিয়ে নানী সেতারা বেগমকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। বাড়ির লোকজন গুরুতর আহত সেতারা বেগমকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় বেলা সাড়ে ১১টায় তার মৃত্যু হয়।

মঙ্গলবার বিকেলে নিহতের লাশ ময়নাতদন্তে জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় বিকেল পর্যন্ত থানায় মামলা না হলেও। মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ