• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫৪ অপরাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সমুদ্রসীমা রায়কে স্বাগত জানিয়েছে ভারত

bd-india_43838সিসি ডেস্ক : বাংলাদেশের সঙ্গে ভারতের সমুদ্রসীমা বিরোধ নিয়ে আন্তর্জাতিক সালিশি আদালতের রায়কে স্বাগত জানিয়েছে ভারত।

বার্তা সংস্থা রয়টার্স সূত্রে জানা যায়, মঙ্গলবার এক প্রেস ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ রায়কে স্বাগত জানিয়েছে। ভারতের নতুন সরকার এ রায়কে ইতিবাচক হিসেবেই দেখছে। কারণ দেশটির বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার সকল দেশের সঙ্গে সুসম্পর্ক গড়ার আগ্রহ পোষণ করেন। এজন্যই গত মে মাসে নিজের শপথ অনুষ্ঠানে দক্ষিণ এশিয়ার সকল নেতাকে আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি।

রায় পরবর্তী প্রতিক্রিয়ায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এ রায়ের মাধ্যমে বাংলাদেশ-ভারতের মধ্যকার দীর্ঘদিন ঝুলে থাকা সমুদ্রসীমা বিরোধের নিষ্পত্তি হলো। ভবিষ্যতে দু’দেশের সম্পর্ক আরো জোরদার হবে।

ভারতের দাবি, এর মাধ্যমে বঙ্গোপসাগরের এ নির্ধারিত সীমা দ্বারা দু’দেশেরই অর্থনৈতিক উন্নয়ন তরান্বিত হবে।

ভারত সরকারের পরররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবর উদ্দিন নিজের টুইটার বার্তায় বলেন, ‘আমরা ট্রাইব্যুনালের রায়ের প্রতি শ্রদ্ধা জানাই। এরই মধ্যে আমরা এই রায় ও এর পূর্ণ বাস্তবায়ন নিয়ে পর্যালোচনা শুরু করেছি।

এদিকে ভারতের সঙ্গে বাংলাদেশের সমুদ্রসীমা বিরোধ নিয়ে আন্তর্জাতিক সালিশি আদালতের দেওয়া রায়ে দক্ষিণ তালপট্টি হারিয়ে নতুন প্রায় সাড়ে ১৯ হাজার বর্গকিলোমিটার সামুদ্রিক ভূখণ্ড পেয়েছে বাংলাদেশ।

এ রায় নিয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া না গেলেও পরবর্তীতে নিজেদের অবস্থান ব্যক্ত করেছে ভারত। তবে রায় নিয়ে বাংলাদেশি মিডিয়ার মতো ভারতীয় গণমাধ্যমগুলোরও তেমন কোনো উৎসাহ দেখা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ