রংপুর : চাঁদাবাজি ও ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে রংপুরের বিভিন্ন এলাকা থেকে ৩৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত বিশেষ অভিযান চালিয়ে কোতোয়ালী থানা পুলিশ তাদের গ্রেফতার করে।
রংপুর গোয়েন্দা পুলিশের সিনিয়র কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, রমজান মাস উপলক্ষে জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ।
এ সময় কাউনিয়া, গংগাচড়া, পীরগাছা, মিঠাপুকুর, তারাগঞ্জ, বদরগঞ্জ, পীরগঞ্জ, রংপুর সদর ও নগরী থেকে ৩৫ জনকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, সন্ত্রাসী ও মাদক ব্যবসায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। থানায় তাদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলাও রয়েছে।