দিনাজপুর প্রতিনিধি: বীরগঞ্জে পানিতে ডুবে এক বৃদ্ধ ও এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতরা হলো উপজেলার মিস্ত্রিপাড়া গ্রামের বৃদ্ধ শুকুর আলী (৭৫) ও রাঙ্গালীপাড়া গ্রামের মমিনুল ইসলামের ছেলে কিশোর মোঃ তুষার (১১)।
এলাকাবাসীরা জানায়, বীরগঞ্জের শতগ্রাম ইউপির মিস্ত্রিপাড়া গ্রামের বৃদ্ধ আলহাজ্ব শুকুর আলী সোমবার সন্ধ্যায় স্থানীয় ঝাড়বাড়ী বাজার থেকে ইফতার কিনে বাড়ী ফিরার পথে রাস্তার ধারে ক্যানেলে পড়ে গিয়ে পানিতে ডুবে যায়। মঙ্গলবার দুপুরে স্থানীয়রা পানিতে লাশ দেখতে পেয়ে তার স্বজনদের খবর দিলে শুকুর আলীর লাশ পানি হতে তুলে আনে।
অপরদিকে একই রাঙ্গালীপাড়া গ্রামের কিশোর মোঃ তুষার মামা আব্দুল হাইয়ের বাড়ী গড়ফুতুর গ্রামে বিয়ে বাড়ীতে যায়। মঙ্গলবার দুপুরে সাতার কাটতে বাড়ীর পাশের পুকুরে যায়। সাতার কাটতে কাটতে পানিতে তলিয়ে যায়। অনেক খোজাখুজির পর শিশুটিকে পানি হতে তুলে স্তানীয় কমিউনিটি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।