• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

রাজারহাটে ভিজিএফ’র তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ

Oniomরফিকুল ইসলাম, রাজারহাট (কুড়িগ্রাম) : কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ৭টি ইউনিয়নে দুঃস্থ পরিবারের মাঝে ভিজিএফ’র তালিকা প্রণয়নে অনিয়মের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার ৭টি ইউনিয়নে ৬৩টি ওয়ার্ডে ৩২ হাজার ৮৫টি পরিবারের মাঝে মাথাপিছু ১০ কেজি করে প্রায় ৩২১ মে. টন চাল বরাদ্দ পাওয়া গেছে। এদিকে ৭টি ইউনিয়নে ইউপি চেয়ারম্যান-মেম্বারদের বিরুদ্ধে তালিকা প্রণয়নে কিছু ভূয়া নাম দেখিয়ে তালিকায় নাম অন্তর্ভুক্তি করার অভিযোগ পাওয়া গেছে। নাম প্রকাশ না করার শর্তে বিদ্যানন্দ ইউপি’র চতুরা ও কালীরহাট এলাকার একাধিক ব্যক্তি এ প্রতিবেদককে বলেন, সাংবাদিক ভাই, হামার গুলাক নদী ভাঙ্গি সর্বনাশ করছে। তারপরও চেয়ারম্যান-নেম্বররা হামার গুলার এলাও খোঁজ নেয়নি। ঘড়িয়ালডাঙ্গা ইউপি’র বুড়িরহাট ও বড় দরগা এলাকার আজিজার (৬০), সুনিল (৪৭) জানান, হামার নাম ভাংগে নেম্বর-চেয়ারম্যানরা তালিকা বানেয়া চাউল উঠায়। হামরা পাইনা। এবার হামার গুলার নাম বাদ যেন না যায়। সাংবাদিক ভাইরা তোমরা বড় বড় করি নেখেন। হামার এলাকায় এখনো ভিজিএফ মালের তালিকা হয় নাই। এ বিষয়ে রাজারহাট উপজেলা ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ছানাউল্লা নুরী বলেন, এখন পর্যন্ত ৭টি ইউনিয়নে ভিজিএফ’র তালিকা তার কার্যালয়ে পৌঁছেনি। তাহলে কি ভাবে বুঝবো, তালিকা প্রণয়নে অনিয়ম হয়েছে। রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার মো. সাজেদুর রহমান বলেন, ভিজিএফ-এর মাল বিতরণের দিন ওইসব ইউনিয়ন পরিদর্শনে যাবো। কোন অনিয়ম পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে কেউ ছাড় পাবেন না বলে তিনি জানিয়েছেন।

রাজারহাটে ব্রাজিলের সমর্থকরা হতাশ!
বিশ্ব কাপের সেমি ফাইনালে জার্মানীর কাছে ৭-১ গোলে বিশাল ব্যবধানে পরাজয় বরণ করতে হয়েছে ব্রাজিলকে। খেলা শুরুর প্রথমার্ধে মাত্র ২৯ মিনিটের মাথায় যখন ব্রাজিলের জালে জার্মানী ৬টি বল পাঠায় ঠিক সেই মুহুর্তে কুড়িগ্রামের রাজারহাটে ব্রাজিলের সমর্থকরা টেলিভিশন সামন থেকে উঠে গিয়ে প্রিয় দল ব্রাজিলের পতাকা নামাতে শুরু করে। উপজেলা সদরের ব্রাজিল সমর্থক মো. এনামুল হক (৩০), এস,এ লিমন (২৬), পুনকর গ্রামের মাহফুজার রহমান মনু (২৮) আক্ষেপ করে বলেন, এক নেইমার নেই তাতে কি। ব্রাজিলের মতো দলকে এ রকম পরাজয় বরণ করতে হবে ভাবতে পারিনি। মাথা হেট হয়ে আসে। এখন তারা নেদারল্যান্ডসকে সমর্থন করবে বলে জানান। অপর দিকে ব্রাজিলের বিশাল পরাজয়ে আর্জেন্টিনার সমর্থকরা আনন্দ-উল্লাসে ফেঁটে পড়তে দেখা গেছে। আজকের আর্জেন্টিনা-নেদারল্যান্ডসের সেমি ফাইনালকে ঘিরে আর্জেন্টিনার সমর্থকরা বড় পর্দাসহ বিভিন্ন এলাকায় গ্র“প ওযারী খেচুরী রান্না করে খাওয়ার আয়োজন করা হয়েছে বলে সূত্রে জানা গেছে। উপজেলা সদরের ব্যবসায়ী আর্জেন্টিনার সমর্থক বিজয় ডিজিটাল এর স্বত্বাধিকারী রনজিৎ কুমার রায় (৩৩), গ্রীণ কর্ণারের মালিক আবু সায়েম (৩১), ব্যবসায়ী শিমু (২৬), প্রেসক্লাব সভাপতি সাজেদুর রহমান মন্ডল চাঁদ বলেন, ব্রাজিলের পরাজয়ে আমরা এখন আশাবাদী ২০১৪’র বিশ্বকাপ ট্রফি আর্জেন্টিনার ঘরে উঠবে। মেসি-ডিমারিয়া তারকারা যেভাবে চলতি বিশ্বকাপে ভদ্রভাবে খেলছে। তা থেকে ব্রাজিলকে শিক্ষা নেয়া উচিত। সবমিলিয়ে বর্তমান রাজারহাট উপজেলার সর্বত্রে আর্জেন্টিনার জ্বরে কাঁপছে ফুটবল প্রেমীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ