• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

হবিগঞ্জে নবীকে নিয়ে কটূক্তিকারী যুবক আটক

Arrest-2সিলেট: হবিগঞ্জে মহানবী হযরত মোহাম্মদ (স.)‘কে নিয়ে ফেসবুকে কটূক্তি করায় কৃতান্ত দাস নামে এক হিন্দু ধর্মাবলম্বী যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার দুপুরে বানিয়াচং উপজেলার ইকরাম বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, কৃতান্ত দাস নিজের ফেসবুকে অ্যাকাউন্ট ব্যবহার করে মোহাম্মদ (স.)‘কে নিয়ে নানারকম কটূক্তিমূলক কথাবার্তা প্রকাশ করে। বিষয়টি জানতে পেরে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লীরা ক্ষেপে যায়। এসময় তারা কৃতান্ত দাসের বাড়ি ঘেরাও করে তাকে মারধর করতে করে।
খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কৃতান্ত দাসকে গ্রেফতার করে। এসময় স্থানীয় জনতা কৃতান্তকে পুলিশের কাছ থেকে কেড়ে নেয়ার চেষ্টা করলে পুলিশের সাথে তাদের সংঘর্ষ বাধে।
এ সময় পুলিশ ৩৭ রাউ- রাবার বুলেট নিক্ষেপ করে। এতে অন্তত ২০ জন স্থানীয় জনতা আহত হন। এছাড়া ৩/৪ জন পুলিশ সদস্যও আহত হন।
পরে কৃতান্ত দাসকে বানিয়াচং থানায় নিয়ে আসা হয়। পুলিশ তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।
বানিয়াচং থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ