• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সিলেটে তথ্যমন্ত্রী ইনুকে অবাঞ্চিত ঘোষণা

Enuসিলেট: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে সিলেটে অবাঞ্চিত ঘোষণা করেছে সিলেট ছাত্রদল। বিএনপি চেয়ারপারসন  বেগম খালেদা জিয়াকে নিয়ে কটূক্তি ও পৃথিবী থেকে সরিয়ে দেয়ার হুমকির প্রতিবাদে তারা ইনুকে সিলেটে অবাঞ্ছিত ঘোষণা করেছে।
বুধবার বিকেলে সিলেট নগরীতে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক আবদুল আহাদ খান জামাল এই ঘোষণা দেন।
তিনি বলেন, সরকারের ‘খয়রাতি মন্ত্রী’ হাসানুল হক ইনু ক্ষমতার মোহে এখন উন্মাদের মতো অসংলগ্ন কথা বলছেন।
তিনি বলেন, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার হুমকি যদি সরকারের একজন মন্ত্রীর বক্তব্য হয় তাহলে এদেশের জনগণ যে কতটুক নিরাপদ তা বলার অপেক্ষা রাখে না। ইনু বুঝতে পেরেছে তার প্রধানমন্ত্রী গডফাদারদের পছন্দ করেন, তাই তিনি এখন শেখ হাসিনাকে খুশি করতে গডফাদাদের মতোই কথা বলছেন।
তিনি আরো বলেন, জাসদের বিশ হাজার নেতাকর্মীকে যে আওয়ামী লীগের দুঃশাসনের বলি হতে হয়েছিল সেই নেতাদের রক্তের উপর পা রেখে ইনুর মত নরাধম মন্ত্রী হয়েছেন।
সিলেট মহানগর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মতিউর বারী চৌধুরী খুর্শেদ এতে সভাপতিত্ব করেন।
আরও উপস্থিত ছিলেন- জেলা ছাত্রদলের সহ-প্রচার সম্পাদক আজিজুল হোসেন আজিজের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা ও মহানগর ছাত্রদল নেতা অর্পণ ঘোষ, লিটন কুমার দাস নান্টু, আমিনুল ইসলাম সাজু, বদরুল আজাদ রানান, আবু তাহের শিশু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ