• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

দিনাজপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু

dinajpur_mapদিনাজপুর : দিনাজপুরের সদর উপজেলায় মাছ ধরার জন্য পুকুর সেচ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরো একজন।

বৃহস্পতিবার সকাল ১১টায় সদর উপজেলার সর্দার পাড়ার চকচকা নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের বাসিন্দা সাবেক ইউপি চেয়ারম্যান মজিবর রহমানের ছেলে শুভ রহমার (১৮), মফিজুল ইসলামের ছেলে সাদেকুল ইসলাম (১৬), মোজাম্মেল হোসেনের ছেলে মোসাদ্দেকুল ইসলাম (৪৫)। এ সময় মফিজুল ইসলাম নামের অপর এক ব্যক্তি আহত হন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে ওই চারজন বাড়ির পাশে পুকুর সেচ করে মাছ ধরার জন্য পুকুরে নামে। এ সময় শুভ সেচ মটরে বিদ্যুৎ সংযোগ দিতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে বাঁচাতে গিয়ে সাদেকুল ইসলাম ও মোসাদ্দেকুল ইসলামও বিদ্যুতের তারে জড়িয়ে পড়ে। এ সময় তাদেরকে বাঁচাতে গিয়ে সাদেকুলের পিতা মফিজুল ইসলামও আহত হয়।

আহত অবস্থায় তাদেরকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক শুভ রহমান, সাদেকুল ইসলাম ও মোসাদ্দেকুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে শশরা ইউনিয়নের চেয়ারম্যান রফিকুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজনের নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আর্কাইভ